বিশ্বযুদ্ধের ইঙ্গিত: পরমাণু বোমা ও মিসাইল বাড়াচ্ছে ফ্রান্স

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১০:১৫ পিএম
বিশ্বযুদ্ধের ইঙ্গিত: পরমাণু বোমা ও মিসাইল বাড়াচ্ছে ফ্রান্স

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে ইউরোপের প্রভাবশালী তিন দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য প্রতিরক্ষার নামে যৌথ সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার (২ মার্চ) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ জানিয়েছেন, বৈশ্বিক অনিশ্চয়তার কারণে তার দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করবে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াবে।

উত্তর-পশ্চিম ফ্রান্সের ‘ল’ইল লং’ সামরিক ঘাঁটিতে বক্তব্য দেওয়ার সময় ম্যাক্রঁ জানান, ১৯৯২ সালের পর এই প্রথমবারের মতো প্যারিস পারমাণবিক ওয়ারহেডের মজুদ বাড়াতে যাচ্ছে। তিনি বর্তমানে ৩০০টির কম ওয়ারহেড রয়েছে উল্লেখ করে বলেছেন, নিরাপত্তা বাস্তবতা বিবেচনা করে এই সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতসংখ্যক অস্ত্র নতুন করে যুক্ত করা হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ইউরোপে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে এবং বৈশ্বিক হুমকি মোকাবেলায় ফ্রান্স তাদের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এর অংশ হিসেবে পারমাণবিক অস্ত্রবাহী বিমান মিত্র দেশগুলোতে সাময়িকভাবে মোতায়েনের অনুমতি দেবে প্যারিস। পাশাপাশি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য মিলে ‘ভেরি লং-রেঞ্জ মিসাইল প্রজেক্ট’ বা অতি-দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...