পশ্চিম এশিয়ায় সংঘাত: ইসরায়েলের পাশে থাকায় মোদীকে ধন্যবাদ

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১০:০২ পিএম
পশ্চিম এশিয়ায় সংঘাত: ইসরায়েলের পাশে থাকায় মোদীকে ধন্যবাদ

ইরানের সাথে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত সোমবার (২ মার্চ) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, ইহুদি জনগণের পাশে দাঁড়ানোর জন্য মোদীর প্রতি তিনি কৃতজ্ন।

দুই নেতার মধ্যে এই ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রী এসময় সংঘাতপূর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিস্থিতি নিয়ে দেশটির উদ্বেগের কথা তুলে ধরেন।

নেতানিয়াহু এ সময় দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বের কথাও স্মরণ করেন। তিনি জানান, এই সংকট মোকাবেলায় বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সাথেও তিনি যোগাযোগ স্থাপন করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...