ইরান সংঘাতে মার্কিন সেনাদের আরও ক্ষতির আশঙ্কা পেন্টাগনের

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৮:৩১ পিএম
ইরান সংঘাতে মার্কিন সেনাদের আরও ক্ষতির আশঙ্কা পেন্টাগনের

ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের আরও সামরিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন পেন্টাগন। গত সোমবার (২ মার্চ) এক সংবাদ সম্মেলনে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এ আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি জানান, ইরানের বিরুদ্ধে চলমান অভিযান খুব দ্রুত শেষ হবে না এবং এর ফলে মার্কিন বাহিনীর আরও ক্ষতি হতে পারে।

জেনারেল কেইন বলেছেন, এটি কোনো এক রাতের মতো স্বল্পমেয়াদী অভিযান নয়। সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এবং মিত্র বাহিনীর সামরিক লক্ষ্যমাত্রা অর্জন করতে কিছু সময় লাগবে এবং এর জন্য কঠিন ও জটিল পদক্ষেপ নিতে হবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আগামী দিনে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে, তবে সবসময় চেষ্টা করা হবে এই ক্ষতি যাতে যতটা সম্ভব কম হয়। এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, ইরানের পাল্টা হামলায় এ পর্যন্ত চারজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। সর্বশেষ স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে একজন সেনা মারা যান, যিনি প্রাথমিক হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন ছিলেন।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো নিজেদের এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি ইরানকে তাদের সীমানা থেকে বাইরে গিয়ে শক্তি প্রয়োগ করতে বাধা দেওয়া এবং ভবিষ্যতের যেকোনো প্রয়োজনীয় অভিযানের জন্য প্রস্তুত থাকা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...