ভিসা ও বাণিজ্যে নতুন গতি, ঢাকায় ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, আগামী দিনে দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে এবং বন্ধ থাকা স্থলবন্দরগুলো পুনরায় চালু হবে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, সীমান্ত হাট ও বিভিন্ন স্থলবন্দর বন্ধ থাকায় বাণিজ্য ব্যাহত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে বিষয়টি নিয়ে দ্রুত সমাধান আসবে এবং বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত হবে। এছাড়া হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন বলেও জানান মন্ত্রী। তবে এ বৈঠকে ভারতের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্ৎ নিয়ে কোনো আলোচনা হয়নি।
এর আগে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাতে হাইকমিশনার ভিসা সেবা স্বাভাবিক করার বিষয়ে গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় দূতাবাস ও ভিসা সেন্টারের নিরাপত্তা নিশ্চিত করে বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দুই দেশকে এগিয়ে যেতে হবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর বিষয়ও তুলে ধরেন তিনি। এ সময় সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও ভিসা ওয়েবসাইট হ্যাকিং রোধে সহযোগিতা চাওয়া হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ভিসা ও বাণিজ্যে নতুন গতি, ঢাকায় ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, আগামী দিনে দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে এবং বন্ধ থাকা স্থলবন্দরগুলো পুনরায় চালু হবে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, সীমান্ত হাট ও বিভিন্ন স্থলবন্দর বন্ধ থাকায় বাণিজ্য ব্যাহত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে বিষয়টি নিয়ে দ্রুত সমাধান আসবে এবং বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত হবে। এছাড়া হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন বলেও জানান মন্ত্রী। তবে এ বৈঠকে ভারতের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্ৎ নিয়ে কোনো আলোচনা হয়নি।
এর আগে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাতে হাইকমিশনার ভিসা সেবা স্বাভাবিক করার বিষয়ে গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় দূতাবাস ও ভিসা সেন্টারের নিরাপত্তা নিশ্চিত করে বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দুই দেশকে এগিয়ে যেতে হবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর বিষয়ও তুলে ধরেন তিনি। এ সময় সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ ও ভিসা ওয়েবসাইট হ্যাকিং রোধে সহযোগিতা চাওয়া হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…