ইরানের দাবি প্রত্যাখ্যান, যুদ্ধজাহাজে হামলা হয়নি বলে জানাল যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৫:১০ পিএম
ইরানের দাবি প্রত্যাখ্যান, যুদ্ধজাহাজে হামলা হয়নি বলে জানাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের করা যুদ্ধজাহাজে হামলার দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তেহরানের নিক্ষিপ্ত কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই তাদের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর কাছে আসতে পারেনি এবং জাহাজটি এখনো সম্পূর্ণ সচল অবস্থায় রয়েছে।

এর আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল যে, তারা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই মার্কিন রণতরীকে সফলভাবে আঘাত করেছে। হুঁশিয়ারি দিয়ে তারা জানায়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে তাদের আক্রমণ নতুন পর্যায়ে পৌঁছেছে এবং এই অঞ্চল আগ্রাসী বাহিনীর জন্য কবরস্থানে পরিণত হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর থেকেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তেহরান। তবে এই পরিস্থিতিতেও আব্রাহাম লিংকন জাহাজ থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে ওয়াশিংটন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...