যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরানই: আরাঘচি
সামরিক সংঘাতের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দৃঢ় অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, চলমান যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা ইরানের হাতে রয়েছে। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আরাঘচি জানান, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘটনা থেকে তারা শিক্ষা নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, রাজধানীতে বোমা হামলা চালালেই তাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতা বা ইচ্ছাশক্তি ভেঙে পড়বে না। ইরানের ‘বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা কাঠামো’র কারণেই তারা যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
ওমানের মধ্যস্থতায় চলা পারমাণবিক আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। তেহরানের অভিযোগ, এতে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন। এর প্রতিশোধ নিতে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ পরিচালনা করছে, যার অধীনে ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চলছে। তবে আইএইএ প্রধান জানিয়েছেন, ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Ενδιαφέροντα παιχνίδια και https://gangstasino-casino-39.web.app για κάθε παίκτη και περιστασιακό χρήστη

Faszinierende Gewinnchancen für Spieler mit https://nvvcasino-8.onrender.com und modernster Technologie
আরও পড়ুন

যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরানই: আরাঘচি
সামরিক সংঘাতের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দৃঢ় অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, চলমান যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা ইরানের হাতে রয়েছে। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আরাঘচি জানান, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘটনা থেকে তারা শিক্ষা নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, রাজধানীতে বোমা হামলা চালালেই তাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতা বা ইচ্ছাশক্তি ভেঙে পড়বে না। ইরানের ‘বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা কাঠামো’র কারণেই তারা যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
ওমানের মধ্যস্থতায় চলা পারমাণবিক আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। তেহরানের অভিযোগ, এতে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন। এর প্রতিশোধ নিতে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ পরিচালনা করছে, যার অধীনে ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চলছে। তবে আইএইএ প্রধান জানিয়েছেন, ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…