মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ: ৩৪০০ ফ্লাইট বাতিল, আটকা ৩ লাখ যাত্রী

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর বিশ্বব্যাপী বিমান চলাচলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। গত কয়েক দিনে এ অঞ্চলের বিমান পরিবহন ব্যবস্থায় সৃষ্ট সংকটের কারণে ইতিমধ্যে ৩ হাজার ৪০০-এরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো। ফলে দুবাই, আবুধাবি, দোহা ও শারজাহসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে প্রায় ৩ লাখ যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েছেন।
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সংযোগকারী প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই বিমানবন্দরগুলোর কার্যক্রম সম্পূর্ণ স্থগিত হওয়ায় সারা বিশ্বের ফ্লাইট সিডিউলে এর প্রভাব পড়েছে। দুবাই ইন্টারন্যাশনাল, হামাদ ইন্টারন্যাশনাল এবং শারজাহ বিমানবন্দরের টার্মিনালগুলোতে বর্তমানে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছেন। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যেই নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ উদ্ধারকারী দল পাঠিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরগুলোতে আটকে পড়া যাত্রীদের ভোগান্তির নানা ছবি ভাসছে। টিকিট বুকিং বাতিল হওয়ায় অনেককে দীর্ঘ সময় ধরে অগ্রাধিকার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আকাশসীমা না খোলা পর্যন্ত এই পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ: ৩৪০০ ফ্লাইট বাতিল, আটকা ৩ লাখ যাত্রী

মধ্যপ্রাচ্যের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর বিশ্বব্যাপী বিমান চলাচলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। গত কয়েক দিনে এ অঞ্চলের বিমান পরিবহন ব্যবস্থায় সৃষ্ট সংকটের কারণে ইতিমধ্যে ৩ হাজার ৪০০-এরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো। ফলে দুবাই, আবুধাবি, দোহা ও শারজাহসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে প্রায় ৩ লাখ যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েছেন।
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সংযোগকারী প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই বিমানবন্দরগুলোর কার্যক্রম সম্পূর্ণ স্থগিত হওয়ায় সারা বিশ্বের ফ্লাইট সিডিউলে এর প্রভাব পড়েছে। দুবাই ইন্টারন্যাশনাল, হামাদ ইন্টারন্যাশনাল এবং শারজাহ বিমানবন্দরের টার্মিনালগুলোতে বর্তমানে হাজার হাজার যাত্রী অপেক্ষা করছেন। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যেই নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে বিশেষ উদ্ধারকারী দল পাঠিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরগুলোতে আটকে পড়া যাত্রীদের ভোগান্তির নানা ছবি ভাসছে। টিকিট বুকিং বাতিল হওয়ায় অনেককে দীর্ঘ সময় ধরে অগ্রাধিকার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আকাশসীমা না খোলা পর্যন্ত এই পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…