বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন সন্দ্বীপের তারেক
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) ভোরে দেশটির একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় এই হামলার শিকার হন তিনি। নিহত ব্যক্তির নাম মো. তারেক (৪৮)। তিনি সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা।
পরিবারিক সূত্রে জানা যায়, মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। সবশেষ দেড় বছর আগে তিনি বাহরাইনে যান। তারেকের একমাত্র মেয়ে রয়েছে। এই হঠাৎ ট্রাজেডিতে তার পরিবারের সবাই গভীর শোকে নিমজ্জিত হয়ে পড়েছেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক এবং নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি তারেকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন সন্দ্বীপের তারেক
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) ভোরে দেশটির একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় এই হামলার শিকার হন তিনি। নিহত ব্যক্তির নাম মো. তারেক (৪৮)। তিনি সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা।
পরিবারিক সূত্রে জানা যায়, মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। সবশেষ দেড় বছর আগে তিনি বাহরাইনে যান। তারেকের একমাত্র মেয়ে রয়েছে। এই হঠাৎ ট্রাজেডিতে তার পরিবারের সবাই গভীর শোকে নিমজ্জিত হয়ে পড়েছেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক এবং নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি তারেকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…