মধ্যপ্রাচ্য সংঘাতে বিপাকে কলকাতা, বাতিল একাধিক আন্তর্জাতিক ফ্লাইট

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে কলকাতার আকাশপথে। গত সোমবার (২ মার্চ) কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ও ওই অঞ্চল থেকে আসা একাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের চারটি আগমন ও চারটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া কাতার এয়ারওয়েজের দুটি আসা ও দুটি যাওয়ার ফ্লাইট, ইতিহাদ এয়ারওয়েজের দুইটি করে আগমন ও বহির্গমন, এয়ার অ্যারাবিয়ার একটি আগমন ও একটি বহির্গমন এবং ফ্লাই দুবাইয়েরও একই সংখ্যক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ভারতের অভ্যন্তরীণ রুটেও পরিস্থিতি তথৈবচ, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট মিলে ইতিমধ্যেই ৬৩০টির বেশি ফ্লাইট বাতিল করেছে, যার মধ্যে শুধুমাত্র সোমবার ইন্ডিগো ১৬০টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
আগাম কোনো ঘোষণা না দিয়েই হঠাৎ ফ্লাইট বাতিলের ফলে বিমানবন্দরে হাজার হাজার যাত্রী পড়েছেন চরম বিপাকে। যাত্রীদের অভিযোগ, সঠিক সময়ে কোনো তথ্য না দেওয়ায় তারা মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর টানা নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য সংঘাতে বিপাকে কলকাতা, বাতিল একাধিক আন্তর্জাতিক ফ্লাইট

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে কলকাতার আকাশপথে। গত সোমবার (২ মার্চ) কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ও ওই অঞ্চল থেকে আসা একাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের চারটি আগমন ও চারটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া কাতার এয়ারওয়েজের দুটি আসা ও দুটি যাওয়ার ফ্লাইট, ইতিহাদ এয়ারওয়েজের দুইটি করে আগমন ও বহির্গমন, এয়ার অ্যারাবিয়ার একটি আগমন ও একটি বহির্গমন এবং ফ্লাই দুবাইয়েরও একই সংখ্যক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ভারতের অভ্যন্তরীণ রুটেও পরিস্থিতি তথৈবচ, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট মিলে ইতিমধ্যেই ৬৩০টির বেশি ফ্লাইট বাতিল করেছে, যার মধ্যে শুধুমাত্র সোমবার ইন্ডিগো ১৬০টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
আগাম কোনো ঘোষণা না দিয়েই হঠাৎ ফ্লাইট বাতিলের ফলে বিমানবন্দরে হাজার হাজার যাত্রী পড়েছেন চরম বিপাকে। যাত্রীদের অভিযোগ, সঠিক সময়ে কোনো তথ্য না দেওয়ায় তারা মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর টানা নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…