কুয়েতে মার্কিন দূতাবাসে ধোঁয়া, নাগরিকদের আশ্রয়ে থাকার নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১:৩৯ পিএম
কুয়েতে মার্কিন দূতাবাসে ধোঁয়া, নাগরিকদের আশ্রয়ে থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যের রাষ্ট্র কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও এর সংলগ্ন এলাকার আকাশে আগুনের ধোঁয়া ওড়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার পর পরই ওই এলাকায় দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের পাশাপাশি কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস তাদের ওয়েবসাইটে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সবাইকে বর্তমান অবস্থানে থেকেই নিরাপদ আশ্রয় নিতে বলেছে। সম্ভাব্য বিপদ এড়াতে দ্রুত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, ধোঁয়া দেখা যাওয়ার পর থেকে দূতাবাসের সব কর্মী নিজ নিজ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...