এক হামলাতেই নিহত ইরানের সব সম্ভাব্য সর্বোচ্চ নেতা: ট্রাম্পের দাবি

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১:১৪ পিএম
এক হামলাতেই নিহত ইরানের সব সম্ভাব্য সর্বোচ্চ নেতা: ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে থাকা প্রায় সব শীর্ষ প্রার্থী নিহত হয়েছেন। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই অভিযান এতটাই নিখুঁদ ছিল যে যাদেরকে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছিল তাদের অধিকাংশই আর বেঁচে নেই।

এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন যে, ওই হামলায় ৪৮ জন শীর্ষ ইরানি নেতা প্রাণ হারিয়েছেন। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, তালিকায় থাকা দ্বিতীয় বা তৃতীয় স্থানের ব্যক্তিরাও এই হামলায় নিহত হয়েছেন। তার মতে, আমেরিকার তৈরি করা সম্ভাব্য উত্তরসূরিদের তালিকা এখন আর কার্যকর নেই কারণ তারা সবাই মারা গেছেন।

বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কোনো নির্দিষ্ট উত্তরসূরি না থাকায় এই ঘটনা ইরানের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। এর ফলে দেশটির সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি হতে পারে। তবে ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন কারা নেতৃত্বে আসতে পারেন সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে ইতিমধ্যেই পর্যাপ্ত তথ্য রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...