খামেনিকে হত্যার ইঙ্গিত ট্রাম্পের, বললেন আগেই আঘাত করেছি

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১০:৪৮ এএম
খামেনিকে হত্যার ইঙ্গিত ট্রাম্পের, বললেন আগেই আঘাত করেছি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, খামেনি তাকে হত্যার পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার আগেই তিনি তার বিরুদ্ধে পাল্টা অভিযান চালিয়েছেন। ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো যখন ইরানি গণমাধ্যম জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন খামেনি।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরান তাকে হত্যার জন্য দু’বার চেষ্টা করেছিল কিন্তু তিনি তাদের চেয়ে এক ধাপ এগিয়েই আঘাত হানেন। এই ঘটনার সূত্র ধরে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে যে কথিত হত্যাচেষ্টার ষড়যন্ত্রের কথা শোনা গিয়েছিল, সে প্রেক্ষাপটেই তিনি এই মন্তব্য করেছেন। এদিকে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বিমান হামলার পর রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

খামেনির মৃত্যুতে ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির সরকার ইতিমধ্যে সাত দিনের সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দিয়েছে। দীর্ঘদিনের শাসকের এই অকাল মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আনবে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিশ্ব রাজনীতির মহলে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...