লেবাননের নিরাপত্তায় হুমকি, ইসরাইলে রকেট হামলায় ক্ষুব্ধ নাওয়াফ সালাম

উত্তর ইসরাইলের বন্দরনগরী হাইফা ও এর আশপাশের এলাকায় রকেট হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে এই হামলা চালানো হয়। প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক বলে অভিহিত করেছেন, যা লেবাননের সার্বিক নিরাপত্তাকে ক্রমাগত বিপন্ন করছে।
ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে যে, এই রকেট হামলার পেছনে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জড়িত থাকতে পারে। তবে এখন পর্যন্ত সংগঠনটি এ ঘটনার সাথে কোনো প্রকার সম্পৃক্ততার কথা স্বীকার করেনি। ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে এটিই প্রথমবারের মতো লেবানন সীমান্ত থেকে ইসরাইলের অভ্যন্তরে এধরনের রকেট নিক্ষেপ করা হলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নাওয়াফ সালাম বলেছেন, এ ধরনের হামলা ইসরাইলকে আগ্রাসন চালিয়ে যেতে সুযোগ করে দেয়। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, লেবাননকে আর কোনো নতুন সংঘাত বা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়তে দেওয়া হবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

লেবাননের নিরাপত্তায় হুমকি, ইসরাইলে রকেট হামলায় ক্ষুব্ধ নাওয়াফ সালাম

উত্তর ইসরাইলের বন্দরনগরী হাইফা ও এর আশপাশের এলাকায় রকেট হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে এই হামলা চালানো হয়। প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক বলে অভিহিত করেছেন, যা লেবাননের সার্বিক নিরাপত্তাকে ক্রমাগত বিপন্ন করছে।
ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে যে, এই রকেট হামলার পেছনে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জড়িত থাকতে পারে। তবে এখন পর্যন্ত সংগঠনটি এ ঘটনার সাথে কোনো প্রকার সম্পৃক্ততার কথা স্বীকার করেনি। ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে এটিই প্রথমবারের মতো লেবানন সীমান্ত থেকে ইসরাইলের অভ্যন্তরে এধরনের রকেট নিক্ষেপ করা হলো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নাওয়াফ সালাম বলেছেন, এ ধরনের হামলা ইসরাইলকে আগ্রাসন চালিয়ে যেতে সুযোগ করে দেয়। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, লেবাননকে আর কোনো নতুন সংঘাত বা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়তে দেওয়া হবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…