লেবাননের ৫০ গ্রাম ছেড়ে চলে যেতে ইসরাইলের কঠোর নির্দেশ

দক্ষিণ লেবাননের প্রায় অর্ধেকো গ্রামের বাসিন্দাদের ওপর এবার কঠোর সতর্কতা জারি করেছে ইসরাইল। সম্ভাব্য সামরিক অভিযানের আগে সীমান্তবর্তী এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করা হচ্ছে। হঠাৎ এই নির্দেশনা জারির ফলে ওই অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের জীবন বাঁচাতে হলে ওই সব গ্রামের বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে অন্তত এক হাজার মিটার বা এক কিলোমিটার দূরে কোনো খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। সতর্কবার্তায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, যে কেউ যদি হিজবুল্লাহর সদস্য বা তাদের কোনো সামরিক স্থাপনার কাছাকাছি অবস্থান করেন, তবে তিনি নিজের জীবন মারাত্মক ঝুঁকিতে ফেলবেন।
যে সব এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো—সারিফা, মারৌব, সেলা, দেবআল, বাফলিয়েহ, বারিশ, আরজাউন, ক্বলাইলে, আল-শাহাবিয়া, দারদঘায়া এবং বাস্তিয়াত। এছাড়াও আরও প্রায় ৪০টির মতো গ্রামের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, যা দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

লেবাননের ৫০ গ্রাম ছেড়ে চলে যেতে ইসরাইলের কঠোর নির্দেশ

দক্ষিণ লেবাননের প্রায় অর্ধেকো গ্রামের বাসিন্দাদের ওপর এবার কঠোর সতর্কতা জারি করেছে ইসরাইল। সম্ভাব্য সামরিক অভিযানের আগে সীমান্তবর্তী এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করা হচ্ছে। হঠাৎ এই নির্দেশনা জারির ফলে ওই অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের জীবন বাঁচাতে হলে ওই সব গ্রামের বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে অন্তত এক হাজার মিটার বা এক কিলোমিটার দূরে কোনো খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। সতর্কবার্তায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, যে কেউ যদি হিজবুল্লাহর সদস্য বা তাদের কোনো সামরিক স্থাপনার কাছাকাছি অবস্থান করেন, তবে তিনি নিজের জীবন মারাত্মক ঝুঁকিতে ফেলবেন।
যে সব এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো—সারিফা, মারৌব, সেলা, দেবআল, বাফলিয়েহ, বারিশ, আরজাউন, ক্বলাইলে, আল-শাহাবিয়া, দারদঘায়া এবং বাস্তিয়াত। এছাড়াও আরও প্রায় ৪০টির মতো গ্রামের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, যা দুই দেশের সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…