বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নেতানিয়াহুকে ফোন মোদির, জানালেন উদ্বেগ

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৯:০৪ এএম
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নেতানিয়াহুকে ফোন মোদির, জানালেন উদ্বেগ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মোদি জানান, তিনি নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন। এসময় তিনি ওই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। সাধারণ মানুষের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এই সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, সহিংসতা থামানো এবং শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...