হিজবুল্লাহর ড্রোন হামলার জেরে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলা চালানোর জেরে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (২ মার্চ) ভোরে এই হামলা পরিচালনা করা হয়। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণের দায় স্বীকার করেছিল।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন ও তাদের নেতা-কর্মীদের হত্যা অব্যাহত থাকলে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে এবং উপযুক্ত সময়ে তার জবাব দেওয়া হবে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল দক্ষিণ বৈরুত ছাড়াও দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকায়ও বিমান হামলা চালায়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা লেবাননজুড়ে হিজবুল্লাহর টার্গেটে জোরালো হামলা অব্যাহত রাখবে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের নিয়মিত হামলার মুখে লেবানন সরকারের নিরস্ত্রীকরণ ডিক্রি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

হিজবুল্লাহর ড্রোন হামলার জেরে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলা চালানোর জেরে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (২ মার্চ) ভোরে এই হামলা পরিচালনা করা হয়। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণের দায় স্বীকার করেছিল।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন ও তাদের নেতা-কর্মীদের হত্যা অব্যাহত থাকলে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে এবং উপযুক্ত সময়ে তার জবাব দেওয়া হবে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল দক্ষিণ বৈরুত ছাড়াও দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকায়ও বিমান হামলা চালায়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা লেবাননজুড়ে হিজবুল্লাহর টার্গেটে জোরালো হামলা অব্যাহত রাখবে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের নিয়মিত হামলার মুখে লেবানন সরকারের নিরস্ত্রীকরণ ডিক্রি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…