মধ্যপ্রাচ্য ইস্যুতে উদ্বেগ, নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন মোদি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি।
তার ফেসবুক পোস্টে বলা হয়েছে, দুই নেতার মধ্যে ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা তুলে ধরেছেন। একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার ওপর জোর দিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে ভারত তাদের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে যে, এই সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। মানবিক কারণে এবং শান্তি প্রতিষ্ঠার স্বার্থেই দেশটি এই অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য ইস্যুতে উদ্বেগ, নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বললেন মোদি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি।
তার ফেসবুক পোস্টে বলা হয়েছে, দুই নেতার মধ্যে ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা তুলে ধরেছেন। একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার ওপর জোর দিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে ভারত তাদের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে যে, এই সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। মানবিক কারণে এবং শান্তি প্রতিষ্ঠার স্বার্থেই দেশটি এই অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…