মধ্যপ্রাচ্য সংকটে নেতানিয়াহুর সঙ্গে ফোনে মোদি, যুদ্ধ বন্ধের ডাক

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৭:৫৩ এএম
মধ্যপ্রাচ্য সংকটে নেতানিয়াহুর সঙ্গে ফোনে মোদি, যুদ্ধ বন্ধের ডাক

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নরেন্দ্র মোদি জানান, তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সরাসরি কথা বলেছেন। এসময় তিনি সাম্প্রতিক সহিংসতা নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা তুলে ধরেন এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সবার আগে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ভারতীয় প্রধানমন্ত্রী এই সংলাপে স্পষ্ট করে জানিয়ে দেন যে, চলমান এই সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া জরুরি। মানবিক কারণে এবং সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থেই দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ ফোনালাপ হলো বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...