মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর সাথে কথা বললেন মোদি

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৬:০০ এএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর সাথে কথা বললেন মোদি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মোদি জানান, তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুরের সঙ্গে কথা বলেছেন। এসময় তিনি সাম্প্রতিক সহিংসতা নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা তুলে ধরেন। সাধারণ মানুষের নিরাপত্তাকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেন।

যুদ্ধ বন্ধ করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, চলমান সংঘাত অবিলম্বে থামানো প্রয়োজন। এই অস্থিরতার মধ্যেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...