মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন মোদি

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৫:৪৩ এএম
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন মোদি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে নরেন্দ্র মোদি জানান, তিনি ওই কথোপকথনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এসময় তিনি সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা নেতানিয়াহুকে জানিয়েছেন। মোদি জোর দিয়ে বলেছেন, এই মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখা উচিত।

ভারতীয় প্রধানমন্ত্রী এই সংলাপে আরও স্পষ্ট করে জানিয়েছেন যে, চলমান সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। এই সংকটকালে শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের জীবন রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...