মধ্যপ্রাচ্য নিয়ে নেতানিয়াহুকে ফোন মোদির, জানালেন উদ্বেগ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মোদি জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এসময় তিনি সাম্প্রতিক সহিংসতা ও ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। সাধারণ মানুষের নিরাপত্তাকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।
এই সংঘাত অবিলম্বে বন্ধ করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি। মোদি স্পষ্ট করে জানিয়েছেন, জানমালের ক্ষয়ক্ষতি রোধে এই যুদ্ধ এখনই থামানো প্রয়োজন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ভারত সবসময় সংযম ও প্রতিরোধের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য নিয়ে নেতানিয়াহুকে ফোন মোদির, জানালেন উদ্বেগ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মোদি জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে ওই অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এসময় তিনি সাম্প্রতিক সহিংসতা ও ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। সাধারণ মানুষের নিরাপত্তাকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।
এই সংঘাত অবিলম্বে বন্ধ করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি। মোদি স্পষ্ট করে জানিয়েছেন, জানমালের ক্ষয়ক্ষতি রোধে এই যুদ্ধ এখনই থামানো প্রয়োজন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ভারত সবসময় সংযম ও প্রতিরোধের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…