জেরুজালেমে সরাসরি আঘাত ইরানের মিসাইলের, আলজাজিরার প্রতিবেদন

ফিলিস্তিনের বিতর্কিত জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে জানা গেছে, ইরানের নিক্ষিপ্ত নতুন মিসাইলগুলোর মধ্যে অন্তত একটি এই পবিত্র শহরের বুকে বিস্ফোরিত হয়েছে।
ঘটনাস্থলে থাকা আলজাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, হামলার আগে পূর্ব জেরুজালেমে আকাশে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই মিসাইলটি শহরের ওপর আঘাত হানে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে জেরুজালেম ইসরায়েলের দখলদারিত্বে রয়েছে, যদিও এর আইনগত মালিক ফিলিস্তিনিরা। শহরটিতে অবস্থিত ইসলামের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ থাকায় এই হামলার ধরন নিয়ে সারা বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

জেরুজালেমে সরাসরি আঘাত ইরানের মিসাইলের, আলজাজিরার প্রতিবেদন

ফিলিস্তিনের বিতর্কিত জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে জানা গেছে, ইরানের নিক্ষিপ্ত নতুন মিসাইলগুলোর মধ্যে অন্তত একটি এই পবিত্র শহরের বুকে বিস্ফোরিত হয়েছে।
ঘটনাস্থলে থাকা আলজাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, হামলার আগে পূর্ব জেরুজালেমে আকাশে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই মিসাইলটি শহরের ওপর আঘাত হানে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে জেরুজালেম ইসরায়েলের দখলদারিত্বে রয়েছে, যদিও এর আইনগত মালিক ফিলিস্তিনিরা। শহরটিতে অবস্থিত ইসলামের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ থাকায় এই হামলার ধরন নিয়ে সারা বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…