ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল জেরুজালেম

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৪:১৯ এএম
ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল জেরুজালেম

ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, ইরানের নিক্ষিপ্ত মিসাইলগুলোর মধ্যে অন্তত একটি সরাসরি জেরুজালেমে আঘাত হানে।

ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন, হামলার আগে পূর্ব জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই একটি মিসাইল শহরের ওই অংশে আঘাত হানে।

জেরুজালেম ইসরাইলের দখলে থাকলেও এটি ফিলিস্তিনি জনগণের পবিত্র ভূমি। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে শহরটির প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরাইলের হাতে।

এই শহরে অবস্থিত আল-আকসা মসজিদ ইসলামের প্রথম কিবলা। মক্কা ও মদিনার পর জেরুজালেম মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হিসেবে পরিচিত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...