সংঘাত বন্ধের ডাক মোদির, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে গুরুত্ব নিরাপত্তা

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৩:০৯ এএম
সংঘাত বন্ধের ডাক মোদির, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে গুরুত্ব নিরাপত্তা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের মধ্যেই ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ২টার দিকে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে মোদি জানিয়েছেন, তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন। এসময় তিনি ইসরায়েলের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন।

নরেন্দ্র মোদি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, চলমান এই সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...