খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নিন্দা পাক প্রধানমন্ত্রীর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন।
ওই বার্তায় পাকিস্তানি প্রধানমন্ত্রী জানান, খামেনির শাহাদাতের এই শোকের কঠিন সময়ে ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। তিনি বলেন, কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে হত্যার লক্ষ্যবস্তু করা প্রাচীনকাল থেকে চলে আসা রীতিনীতির পরিপন্থী। শাহবাজ শরিফ নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং ইরানের জনগণকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করেন।
অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও ইরানের সর্বোচ্চ নেতাসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট দপ্তর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, এই দুঃখের মুহূর্তে পাকিস্তান ইরানি জাতির সঙ্গে রয়েছে। তিনি বলেন, খামেনির মতো একজন উচ্চ পর্যায়ের নেতার মৃত্যু সমস্ত মুসলিম বিশ্বের জন্য এক বিশাল ক্ষতি।
সম্পর্কিত খবর
জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল
মধ্যপ্রাচ্য নিয়ে নেতানিয়াহুকে ফোন মোদির, জানালেন উদ্বেগ
ইরান অভিযান: ৪৮ নেতা নিহতের দাবি, খামেনির পর আলোচনার ইঙ্গিত
জেরুজালেমে সরাসরি আঘাত ইরানের মিসাইলের, আলজাজিরার প্রতিবেদন
ইরানের হামলায় কাঁপছে ইসরায়েল, জেরুজালেমে ধারাবাহিক বিস্ফোরণ
ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল জেরুজালেম

আরও পড়ুন

ইরান অভিযান: ৪৮ নেতা নিহতের দাবি, খামেনির পর…