হরমুজ প্রণালি বন্ধ নয়, স্বাভাবিক নৌচলাচলের প্রতিশ্রুতি ইরানের

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৮:৫২ পিএম
হরমুজ প্রণালি বন্ধ নয়, স্বাভাবিক নৌচলাচলের প্রতিশ্রুতি ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সবরকম পরিস্থিতিতেই এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে চায় তেহরান।

ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়ে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, গত রোববার (১ মার্চ) হরমুজ প্রণালির কাছে দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওই প্রণালির দুই পাশে বহু জাহাজ নোঙর করে অপেক্ষা করতে বাধ্য হচ্ছে।

আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে স্থিতিশীলতা ধরে রাখতে ইরানের এই অঙ্গীকারকে গুরুত্বপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...