হরমুজ প্রণালি বন্ধের হুমকিতে তেলের দাম ছুঁতে পারে ১০০ ডলার

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৫:৫১ পিএম
হরমুজ প্রণালি বন্ধের হুমকিতে তেলের দাম ছুঁতে পারে ১০০ ডলার

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে কৌশলগত গুরুত্বের জায়গা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার রাতে বার্তা সংস্থা রয়টার্স এবং ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। যদিও তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেনি।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের হিসাব অনুযায়ী, গোটা বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ বা প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথেই পরিবহন করা হয়।

এই পরিস্থিতিতে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, অবরোধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৩ ডলারে পৌঁছেছে। গোল্ডম্যান স্যাকস ও ইকুইরাস সিকিউরিটিজের পূর্বাভাস অনুযায়ী, সংকট অব্যাহত থাকলে অপরিশোধিত তেলের দাম ১০০ থেকে ১১০ ডলার পর্যন্ত উঠতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...