খামেনি হত্যাকে নিষ্ঠুর বললেন পুতিন, গভীর শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় খামেনির মৃত্যু হয়। এই ঘটনাকে ক্রেমলিন প্রধান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোকবার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, এটি মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী একটি কর্মকাণ্ড। তিনি খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করে জানান, রাশিয়া এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তার ব্যক্তিগত অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে, এই হামলার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজের বক্তব্যে সরাসরি উল্লেখ করেননি পুতিন। তবে তিনি এই ঘটনাকে একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

খামেনি হত্যাকে নিষ্ঠুর বললেন পুতিন, গভীর শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় খামেনির মৃত্যু হয়। এই ঘটনাকে ক্রেমলিন প্রধান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শোকবার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, এটি মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী একটি কর্মকাণ্ড। তিনি খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করে জানান, রাশিয়া এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তার ব্যক্তিগত অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে, এই হামলার জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজের বক্তব্যে সরাসরি উল্লেখ করেননি পুতিন। তবে তিনি এই ঘটনাকে একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…