খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল, মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনাকে সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের ওপর এই হামলা চালানো হয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, নিজ দফতরে দায়িত্ব পালনকালে খামেনি নিহত হন। রোববার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম এবং শিয়া সম্প্রদায়ের এই শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধের সমার্থক।
তিনি আরও বলেন, এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে জবাব দেওয়া ইরানের জন্য একটি বৈধ দায়িত্ব ও অধিকার। এদিকে, খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধানের দায়িত্ব পেয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনজীবী। উল্লেখ্য, হামলায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান অক্ষত রয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল, মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনাকে সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের ওপর এই হামলা চালানো হয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, নিজ দফতরে দায়িত্ব পালনকালে খামেনি নিহত হন। রোববার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম এবং শিয়া সম্প্রদায়ের এই শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে উন্মুক্ত যুদ্ধের সমার্থক।
তিনি আরও বলেন, এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে জবাব দেওয়া ইরানের জন্য একটি বৈধ দায়িত্ব ও অধিকার। এদিকে, খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধানের দায়িত্ব পেয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনজীবী। উল্লেখ্য, হামলায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান অক্ষত রয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…