খামেনির মৃত্যুতে করাচিতে তাণ্ডব, মার্কিন কনস্যুলেটে হামলায় নিহত ১০

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। খামেনির মৃত্যুর প্রতিবাদে উত্তেজিত ইরানপন্থীরা মার্কিন কনস্যুলেটে হামলা চালালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
সিভিল হাসপাতাল করাচির (সিএইচকে) ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সাবির মেমন জানিয়েছেন, মাই কোলাচি রোডে কনস্যুলেটের সামনের এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। তিনি নিশ্চিত করেছেন যে নিহত ও আহতদের শরীরে সবই গুলির আঘাত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনের জানালা ভাঙচুর করছে।
এদিকে, লাহোর ও স্কের্দুসহ পাকিস্তানের অন্যান্য শহরগুলোতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসের কাছেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নিশ্চিত করে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গতকাল শনিবার ভোরে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন আয়াতুল্লাহ আলি খামেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

খামেনির মৃত্যুতে করাচিতে তাণ্ডব, মার্কিন কনস্যুলেটে হামলায় নিহত ১০

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বন্দর নগরী করাচিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। খামেনির মৃত্যুর প্রতিবাদে উত্তেজিত ইরানপন্থীরা মার্কিন কনস্যুলেটে হামলা চালালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
সিভিল হাসপাতাল করাচির (সিএইচকে) ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সাবির মেমন জানিয়েছেন, মাই কোলাচি রোডে কনস্যুলেটের সামনের এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। তিনি নিশ্চিত করেছেন যে নিহত ও আহতদের শরীরে সবই গুলির আঘাত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনের জানালা ভাঙচুর করছে।
এদিকে, লাহোর ও স্কের্দুসহ পাকিস্তানের অন্যান্য শহরগুলোতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। রাজধানী ইসলামাবাদে মার্কিন দূতাবাসের কাছেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নিশ্চিত করে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গতকাল শনিবার ভোরে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন আয়াতুল্লাহ আলি খামেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…