সৌদিতে বিস্ফোরণ ও ওমানে তেল ট্যাঙ্কারে হামলা, আহত ৫
সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ওমান উপকূলে অবস্থানরত একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে আবারও উত্তেজনা বেড়েছে। এএফপির বরাত দিয়ে জানা গেছে, রিয়াদের বাসিন্দারা বিস্ফোরণের পাশাপাশি আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন এবং স্থানীয় সংবাদমাধ্যমও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ওমানের মুসানদাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউ পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্কাইলাইটে এই হামলা চালানো হয়। এই ঘটনায় জাহাজের চার ক্রু সদস্য আহত হয়েছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় নয় তারা। নিরাপত্তা বাহিনী জাহাজের অবশিষ্ট ২০ জন ক্রুকে নিরাপদে সরিয়ে এনেছে। এর আগে ওমানের ডুকম বন্দরে দুটি ড্রোন হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এই ঘটনাগুলোর পর পালাউ পতাকাবাহী জাহাজটি লক্ষ্য করে কীভাবে হামলা চালানো হলো এবং এর পেছনে কারা দায়ী তা নিশ্চিত হওয়া যায়নি। একের পর এক এই ধরনের নাশকতামূলক ঘটনার কারণে পুরো উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Anspruchsvolle Unterhaltung finden, mit https://nvv-casino-online-14.vercel.app die passende Auswahl treffen und…
Aprócska baromfi kalandja a https://chicken-road-hu-16.pages.dev útján, minden sikeres lépésért pontok…
আরও পড়ুন

সৌদিতে বিস্ফোরণ ও ওমানে তেল ট্যাঙ্কারে হামলা, আহত ৫
সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ওমান উপকূলে অবস্থানরত একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে আবারও উত্তেজনা বেড়েছে। এএফপির বরাত দিয়ে জানা গেছে, রিয়াদের বাসিন্দারা বিস্ফোরণের পাশাপাশি আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন এবং স্থানীয় সংবাদমাধ্যমও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ওমানের মুসানদাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউ পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্কাইলাইটে এই হামলা চালানো হয়। এই ঘটনায় জাহাজের চার ক্রু সদস্য আহত হয়েছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় নয় তারা। নিরাপত্তা বাহিনী জাহাজের অবশিষ্ট ২০ জন ক্রুকে নিরাপদে সরিয়ে এনেছে। এর আগে ওমানের ডুকম বন্দরে দুটি ড্রোন হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
এই ঘটনাগুলোর পর পালাউ পতাকাবাহী জাহাজটি লক্ষ্য করে কীভাবে হামলা চালানো হলো এবং এর পেছনে কারা দায়ী তা নিশ্চিত হওয়া যায়নি। একের পর এক এই ধরনের নাশকতামূলক ঘটনার কারণে পুরো উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…