ইরানি হুমকির মুখে সৌদিকে পূর্ণ সমর্থনের আশ্বাস ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। গত রোববার (১ মার্চ) অনুষ্ঠিত এই ফোনালাপে সৌদি আরবের বিরুদ্ধে পরিচালিত সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আলোচনাকালে ট্রাম্প সৌদি আরবের ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানান এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণগুলো সফলভাবে প্রতিহত করতে পেরেছে বলে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র সর্বদা তাদের পাশে থাকবে।
ট্রাম্প এও জানান, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করে ইরান যেসব আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে, তার মোকাবিলায় সৌদি আরব যে কোনো পদক্ষেপ নেবে তার প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন থাকবে। এছাড়া দুই নেতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানি হুমকির মুখে সৌদিকে পূর্ণ সমর্থনের আশ্বাস ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। গত রোববার (১ মার্চ) অনুষ্ঠিত এই ফোনালাপে সৌদি আরবের বিরুদ্ধে পরিচালিত সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আলোচনাকালে ট্রাম্প সৌদি আরবের ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানান এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণগুলো সফলভাবে প্রতিহত করতে পেরেছে বলে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্র সর্বদা তাদের পাশে থাকবে।
ট্রাম্প এও জানান, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করে ইরান যেসব আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে, তার মোকাবিলায় সৌদি আরব যে কোনো পদক্ষেপ নেবে তার প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থন থাকবে। এছাড়া দুই নেতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…