ইরানে হামলায় সৌদির গোপন ভূমিকা, ট্রাম্পকে রাজি করেন মোহাম্মদ বিন সালমান

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৩:০২ পিএম
ইরানে হামলায় সৌদির গোপন ভূমিকা, ট্রাম্পকে রাজি করেন মোহাম্মদ বিন সালমান

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই প্রকাশ পেয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানের ক্ষেত্রে মূলত সৌদি আরব যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়েছে।

গত এক মাস ধরে গোপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এসব আলাপচারিতায় তিনি সরাসরি ইরানের বিরুদ্ধে হামলার পক্ষে মতামত দেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ওয়াশিংটনকে তেহরানের বিরুদ্ধে অভিযানের জন্য চাপ দিয়ে আসছিলেন।

সৌদি নেতা মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে জানিয়েছিলেন, অবিলম্বে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে ভবিষ্যতে তারা আরও বেপরোয়া ও শক্তিশালী হয়ে উঠবে। গত জানুয়ারি মাসে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানও মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকে একই আশঙ্কার কথা তুলে ধরেন। নিজেদের তেল সম্পদের নিরাপত্তা নিশ্চিত এবং অঞ্চলটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানকে দমনের লক্ষ্যেই মূলত এই পদক্ষেপ নিয়েছে রিয়াদ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...