মৃত্যুর পর আইআরজিসি প্রধানের দায়িত্ব পেলেন আহমদ বাহিদি

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ২:৫২ পিএম
মৃত্যুর পর আইআরজিসি প্রধানের দায়িত্ব পেলেন আহমদ বাহিদি

মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের মৃত্যুর পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ পদে নতুন কমান্ডার নিয়োগ করলো ইরান। রোববার (১ মার্চ) দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ বাহিদিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করা হয়েছে।

নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পাওয়া আহমদ বাহিদির বিরুদ্ধে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। ২০২২ সালে ইরানজুড়ে হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি প্রয়োগের অভিযোগে ওয়াশিংটন তার বিরুদ্ধে এই বিধিনিষেধ আরোপ করেছিল।

এর আগে শনিবার ইরানের সাবেক আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুরসহ দেশটির শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হন। এছাড়াও ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...