খামেনি হত্যার প্রতিবাদে কাশ্মীরে বিক্ষোভ, ওমর আবদুল্লাহর উদ্বেগ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার শ্রীনগরের প্রধান চত্বরে বিপুল সংখ্যক শিয়া মুসলিম জড়ো হয়ে এই ঘটনার প্রতিবাদ জানান। লাল, কালো এবং হলুদ পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা এক আবেগঘন পরিবেশে সমাবেশ করেন।
সমাবেশ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া হয়। সৈয়দ তৌফিক নামের এক বিক্ষোভকারী বলেন, তারা তাদের শহীদ হওয়া প্রিয় নেতার জন্য শোকাহত। তিনি আরও বলেন, ট্রাম্পের উদ্দেশ্যে তাদের বার্তা হলো, তারা সর্বদা জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে। অন্যদিকে ইশফাক ওয়ানি মুসলিম দেশগুলোর প্রতি ‘এক পতাকার নিচে’ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শ্রীনগর ছাড়াও কাশ্মীরের অন্যান্য এলাকা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে যেখানে উল্লেখযোগ্য শিয়া জনসংখ্যা রয়েছে, সেখানেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এদিকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ পরিস্থিতি নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের উত্তেজনা ছড়াতে পারে এমন কোনো কাজ এড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

খামেনি হত্যার প্রতিবাদে কাশ্মীরে বিক্ষোভ, ওমর আবদুল্লাহর উদ্বেগ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার শ্রীনগরের প্রধান চত্বরে বিপুল সংখ্যক শিয়া মুসলিম জড়ো হয়ে এই ঘটনার প্রতিবাদ জানান। লাল, কালো এবং হলুদ পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা এক আবেগঘন পরিবেশে সমাবেশ করেন।
সমাবেশ থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া হয়। সৈয়দ তৌফিক নামের এক বিক্ষোভকারী বলেন, তারা তাদের শহীদ হওয়া প্রিয় নেতার জন্য শোকাহত। তিনি আরও বলেন, ট্রাম্পের উদ্দেশ্যে তাদের বার্তা হলো, তারা সর্বদা জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে। অন্যদিকে ইশফাক ওয়ানি মুসলিম দেশগুলোর প্রতি ‘এক পতাকার নিচে’ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শ্রীনগর ছাড়াও কাশ্মীরের অন্যান্য এলাকা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে যেখানে উল্লেখযোগ্য শিয়া জনসংখ্যা রয়েছে, সেখানেও একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এদিকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ পরিস্থিতি নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের উত্তেজনা ছড়াতে পারে এমন কোনো কাজ এড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…