খামেনিকে হত্যা করলেই কি থামবে ইরান? জানুন বিশ্লেষকদের মতামত

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ১:০৬ পিএম
খামেনিকে হত্যা করলেই কি থামবে ইরান? জানুন বিশ্লেষকদের মতামত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় সাফল্য হলেও তা দেশটির রাজনৈতিক ধারা পরিবর্তন করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তেহরানভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি বলেছেন, খামেনি যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে গেছেন, তা তার অনুপস্থিতিতেও সুষ্ঠুভাবে কাজ করতে সক্ষম।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসলানি জানান, ৩৭ বছরেরও বেশি সময় ধরে খামেনি ইরানের নেতৃত্ব দেওয়ায় তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই একটি বড় শূন্যতা তৈরি করবে। তবে তিনি জোর দিয়ে বলেন, খামেনির দীর্ঘ শাসনামলে যে অবকাঠামো গড়ে ওঠেছে, তা এতটাই শক্তিশালী যে ইসরায়েল ও আমেরিকার যেকোনো হামলার জবাব দেওয়ার মতো সক্ষমতা রয়েছে ইরানের। এমনকি তাকে হত্যা করা হলেও এই কাঠামো ভেঙে পড়বে না বলে তিনি মনে করেন।

এদিকে ইরানের সংবিধান অনুযায়ী, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। যদিও এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে বর্তমান সংকট মোকাবেলায় তেহরান দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানকে বিভক্ত করার চেষ্টার অভিযোগ এনেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লুটপাটের প্রতীক’ আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে, ইরানি জাতির হৃদয় জ্বালানোর জন্য আমেরিকা ও জায়নিস্ট শাসনকেও একই মুখোশী অবস্থানে যেতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...