খামেনির মৃত্যুতে স্বস্তি পাহলভির, বললেন স্বৈরশাসনের অবসান

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ১২:৫৩ পিএম
খামেনির মৃত্যুতে স্বস্তি পাহলভির, বললেন স্বৈরশাসনের অবসান

ইরানের শাহ পরিবারের উত্তরাধিকারী এবং যুক্তরাষ্ট্রে নির্বাসিত রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে এক ধরনের ‘উপশম’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি খামেনিকে আমাদের সময়ের একজন রক্তপিপাসু স্বৈরশাসক হিসেবে উল্লেখ করে বলেছেন, এই মৃত্যুর মাধ্যমে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ইতিহাসের আস্তাকুড়ে যেতে বাধ্য হবে।

পাহলভি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে, খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো প্রচেষ্টা শুরু থেকেই ব্যর্থ হতে যাচ্ছে। ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এটি একটি মহৎ জাতীয় উৎসবের সূচনা হতে পারে, তবে এই লড়াই এখনও শেষ হয়নি। তবে তিনি যেখানে বিশ্বব্যাপী লাখ লাখ বিরোধী নাগরিককে অনুপ্রাণিত করছেন, সেখানে সমালোচকদের অভিমত, তিনি কোনো ঐক্যবদ্ধ নেতা নয়, বরং একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকেই ইরানে রাজতন্ত্রের প্রতি সমর্থন জানানো আইনত দণ্ডনীয় অপরাধ এবং সামাজিকভাবেও এটি নিষিদ্ধ। এমন পরিস্থিতিতেও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখা রেজা পাহলভি বর্তমান ইরানি বিরোধী শিবিরের সবচেয়ে পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...