খামেনি নিহতের পর ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি, পাল্টা হামলার খেসারত দিতে হবে ভয়াবহ মূল্য

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সুস্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে তারা আমেরিকার কাছ থেকে এমন শক্ত জবাব পাবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। রোববার তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
এর আগে শনিবার ভোরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সরকারি ভবন এবং একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলা চালায়। এই হামলায় শতাধিক স্কুলছাত্রী প্রাণ হারায়। রোববার তেহরান নিশ্চিত করে যে, এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তিনি এতে নিহত হয়েছেন। এই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছিল ইরান।
ট্রাম্প তার বক্তব্যে ইরানের প্রতিশোধের হুমকিকে উপেক্ষা করে বলেছেন, তাদের এই পথে না হাঁটা উচিত। তিনি স্পষ্ট ভাষায় জানান, ইরান যদি মার্কিন বা ইসরায়েলি স্বার্থে আঘাত হানে, তবে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করবে যা আগে কখনো দেখা যায়নি। তার এই মন্তব্যকে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছেন।

