খামেনির মৃত্যুর পর ইরানকে ভাঙার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ১২:২৭ পিএম
খামেনির মৃত্যুর পর ইরানকে ভাঙার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, মধ্যপ্রাচ্যের দেশটিকে বিভক্ত করার পরিকল্পনা করছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এই অভিযোগ করে জানিয়েছেন, যৌথ হামলার পর থেকেই দখলদার শক্তিটি ইরানের অভ্যন্তরীণ ঐক্য ধ্বংসের চেষ্টা চালাচ্ছে।

আলী লারিজানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লুটপাটের প্রতীক’ আখ্যা দিয়ে বলেছেন, আমেরিকা ও জায়নিস্ট শাসন ইরানি জাতির হৃদয় জ্বালিয়ে দিয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান তাদের এই অপচেষ্টার মুখেও শক্ত অবস্থানে থাকবে এবং প্রয়োজনে পাল্টা হৃদয় জ্বালানোর কাজ করবে।

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই হামলার জেরে ইরান প্রতিবেশী বিভিন্ন গালফ দেশ ও অঞ্চলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...