মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ: কাতারের দোহায় ১১ বার বিস্ফোরণ

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ১১:০৪ এএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ: কাতারের দোহায় ১১ বার বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের রাজধানী দোহায় ধারাবাহিকভাবে অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হঠাৎ এই বিস্ফোরণের কারণে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এর সঠিক উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতেও একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতির উৎস হিসেবে জানা গেছে, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের পাল্টা জবাবে ইরান গালফ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে।

এদিকে, রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শত্রুপক্ষের হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার পর থেকে পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...