ইরানে হামলা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কঠোর সতর্কতা রাশিয়ার
ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সার্বভৌমত্বে এই ধরনের হামলা এবং পারমাণবিক স্থাপনায় আঘাত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মস্কোর মতে, ওয়াশিংটন ও তেল আবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি সম্পূর্ণ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
রাশিয়ার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই মানবসৃষ্ট সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই দায় নিতে হবে। এর ফলে সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে এবং পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এর আগে শনিবার মস্কো এই হামলাকে ‘বিপজ্জনক দুঃসাহসিক অভিযান’ বলে অভিহিত করেছিল, যা সমগ্র অঞ্চলকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।
অন্যদিকে, যৌথ অভিযানের ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানে হামলা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে কঠোর সতর্কতা রাশিয়ার
ইরানে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সার্বভৌমত্বে এই ধরনের হামলা এবং পারমাণবিক স্থাপনায় আঘাত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মস্কোর মতে, ওয়াশিংটন ও তেল আবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি সম্পূর্ণ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
রাশিয়ার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই মানবসৃষ্ট সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই দায় নিতে হবে। এর ফলে সহিংসতা আরও বৃদ্ধি পেতে পারে এবং পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এর আগে শনিবার মস্কো এই হামলাকে ‘বিপজ্জনক দুঃসাহসিক অভিযান’ বলে অভিহিত করেছিল, যা সমগ্র অঞ্চলকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।
অন্যদিকে, যৌথ অভিযানের ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…