ইরানে খামেনি নিহত, ইরাকে বিমানবন্দরে বিস্ফোরণ ও ধোঁয়া

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানবন্দরের কাছে রোববার ভোরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটির কাছ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। এর আগে শনিবার এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছিল যুক্তরাষ্ট্র।
অপরদিকে, ইরানের রাজধানী তেহরানে গত কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে। শনিবার ভোরে নিজ কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় তিনি নিহত হন। এই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমাবর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে অন্যত্রও। দুবাইয়ের বিমানবন্দর ও বুর্জ আল আরব হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে, ট্রাম্প বৈশ্বিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করারও ঘোষণা দিয়েছেন। খামেনির মৃত্যুসংবাদ প্রচারের সময় একজন উপস্থাপক লাইভ টেলিভিশনে আবেগে কেঁদে ফেলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানে খামেনি নিহত, ইরাকে বিমানবন্দরে বিস্ফোরণ ও ধোঁয়া

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানবন্দরের কাছে রোববার ভোরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটির কাছ থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। এর আগে শনিবার এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছিল যুক্তরাষ্ট্র।
অপরদিকে, ইরানের রাজধানী তেহরানে গত কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে। শনিবার ভোরে নিজ কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় তিনি নিহত হন। এই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমাবর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে অন্যত্রও। দুবাইয়ের বিমানবন্দর ও বুর্জ আল আরব হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে, ট্রাম্প বৈশ্বিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করারও ঘোষণা দিয়েছেন। খামেনির মৃত্যুসংবাদ প্রচারের সময় একজন উপস্থাপক লাইভ টেলিভিশনে আবেগে কেঁদে ফেলেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…