যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। রোববার ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতি নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, এই হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির নিজের মৃত্যুর খবরও নিশ্চিত করেছিল। এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার এবং প্রতিরক্ষামন্ত্রীও একই হামলায় প্রাণ হারিয়েছেন।
তবে এখন পর্যন্ত স্পষ্ট নয় যে, হামলার সময় এই ঊর্ধ্বতন কর্মকর্তারা একই স্থানে অবস্থান করছিলেন নাকি ভিন্ন ভিন্ন স্থানে ছিলেন। এই ঘটনায় ইরানি রাজনীতিতে নতুন সংকটের সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। রোববার ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতি নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, এই হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনির নিজের মৃত্যুর খবরও নিশ্চিত করেছিল। এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার এবং প্রতিরক্ষামন্ত্রীও একই হামলায় প্রাণ হারিয়েছেন।
তবে এখন পর্যন্ত স্পষ্ট নয় যে, হামলার সময় এই ঊর্ধ্বতন কর্মকর্তারা একই স্থানে অবস্থান করছিলেন নাকি ভিন্ন ভিন্ন স্থানে ছিলেন। এই ঘটনায় ইরানি রাজনীতিতে নতুন সংকটের সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…