ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিজ অফিসেই নিহত খামেনি

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৯:২৫ এএম
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিজ অফিসেই নিহত খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা পরিচালিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে তেহরানস্থ নিজ কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় এই হামলায় তিনি নিহত হন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, তেহরানের ‘লিডারশিপ হাউস’ বা সর্বোচ্চ নেতার কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনি নিজ অফিসে মৃত্যুবরণ করায় এটি প্রমাণ করে যে তিনি আত্মগোপনে ছিলেন—এমন গুজব ছড়ানো ছিল শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধেরই অংশ।

এই ঘটনার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে, সর্বোচ্চ নেতার এই মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...