খামেনি হত্যায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র, প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৯:০২ এএম
খামেনি হত্যায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র, প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং এর দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা একজন মহান নেতাকে হারিয়েছে এবং গভীর শোকে আচ্ছন্ন রয়েছে। খামেনিকে হত্যার জন্য আইআরজিসি ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, খামেনির এই শাহাদাত প্রমাণ করে যে তিনি সত্য ও ন্যায়পরায়ণ পথের অনুসারী ছিলেন এবং জনগণের প্রতি তার সেবার কথা সবাই স্মরণ রাখবে।

ইরানি এই সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ছাড় দেবে না। পাশাপাশি দেশের অভ্যন্তরে এবং বাইরে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় তারা দৃঢ়ভাবে অটল থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...