যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় খামেনি ও তার পরিবারের তিন সদস্য নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা এবং নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স ও তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে খামেনি নিজেও এই হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। শনিবার তার প্রাসাদে চালানো এই হামলায় প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে খামেনির মৃত্যুর খবর দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযান পরিচালনা করেছে। ট্রাম্প দাবি করেছেন, খামেনি ছিলেন ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি এবং তার এই মৃত্যু বিশ্ববাসীর জন্য কাঙ্ক্ষিত বিচার। তিনি আরও জানান, ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা যুদ্ধ অব্যাহত না রাখলে তাদের ক্ষমা করা হতে পারে।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন যে, অঞ্চলজুড়ে শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের এই বিমান হামলা অব্যাহত থাকবে। ইরানের ভেতরে একটি নতুন সরকার বা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় খামেনি ও তার পরিবারের তিন সদস্য নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা এবং নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স ও তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে খামেনি নিজেও এই হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। শনিবার তার প্রাসাদে চালানো এই হামলায় প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে খামেনির মৃত্যুর খবর দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযান পরিচালনা করেছে। ট্রাম্প দাবি করেছেন, খামেনি ছিলেন ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি এবং তার এই মৃত্যু বিশ্ববাসীর জন্য কাঙ্ক্ষিত বিচার। তিনি আরও জানান, ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা যুদ্ধ অব্যাহত না রাখলে তাদের ক্ষমা করা হতে পারে।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন যে, অঞ্চলজুড়ে শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের এই বিমান হামলা অব্যাহত থাকবে। ইরানের ভেতরে একটি নতুন সরকার বা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…