ইরানে ভয়াবহ হামলা: খামেনিসহ নিহত ৪০ জন কর্মকর্তা

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৮:৫৩ এএম
ইরানে ভয়াবহ হামলা: খামেনিসহ নিহত ৪০ জন কর্মকর্তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের প্রায় ৪০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যাতে তার ব্যক্তিগত বাসভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি রোববার (১ মার্চ) নিশ্চিত করেছে যে, এই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এছাড়াও ওই বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন বলে আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে।

গোয়েন্দা সূত্রগুলো এখনো এই ঘটনার বিস্তারিত কিছুই জানায়নি। এই কর্মকর্তারা একই সময়ে নাকি আলাদা আলাদা হামলায় নিহত হয়েছেন, তা এখনো পরিষ্কার নয়। তবে প্রাসাদের ব্যাপক ধ্বংসয়জ্ঞান এই হামলার তীব্রতা ফুটিয়ে তুলেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...