খামেনি নিহত: ইরানি গণমাধ্যমের নিশ্চিত করার পর ট্রাম্পের দাবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র পরিচালিত এক সামরিক অভিযানে খামেনির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, খামেনি তাদের গোয়েন্দা ও উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি হিসেবে অভিহিত করে বলেন, এই ঘটনা বিশ্ববাসীর কাছে এক কাঙ্ক্ষিত বিচার। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, শনিবার খামেনির প্রাসাদে বিমান হামলা চালানো হয়, যাতে প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
ট্রাম্প ইরানের সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, এটাই দেশটির জনগণের দেশ ফেরত পাওয়ার সুযোগ। তিনি দাবি করেন, ইসলামিক রেভ্যুলশনারি গার্ড এবং পুলিশ বাহিনীর সদস্যরা আর যুদ্ধ চালিয়ে যেতে চাইছে না এবং তারা নিরাপত্তার আশ্রয় খুঁজছে। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি তারা দ্রুত আত্মসমর্পণ না করে তবে অবশ্যই তাদের মৃত্যুর মুখোমুখি হতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

খামেনি নিহত: ইরানি গণমাধ্যমের নিশ্চিত করার পর ট্রাম্পের দাবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র পরিচালিত এক সামরিক অভিযানে খামেনির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, খামেনি তাদের গোয়েন্দা ও উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি হিসেবে অভিহিত করে বলেন, এই ঘটনা বিশ্ববাসীর কাছে এক কাঙ্ক্ষিত বিচার। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, শনিবার খামেনির প্রাসাদে বিমান হামলা চালানো হয়, যাতে প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
ট্রাম্প ইরানের সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, এটাই দেশটির জনগণের দেশ ফেরত পাওয়ার সুযোগ। তিনি দাবি করেন, ইসলামিক রেভ্যুলশনারি গার্ড এবং পুলিশ বাহিনীর সদস্যরা আর যুদ্ধ চালিয়ে যেতে চাইছে না এবং তারা নিরাপত্তার আশ্রয় খুঁজছে। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি তারা দ্রুত আত্মসমর্পণ না করে তবে অবশ্যই তাদের মৃত্যুর মুখোমুখি হতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…