ইরানের দাবি ২০০ মার্কিন সেনা নিহত, ভিত্তিহীন বলছে যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৩:৫৫ এএম
ইরানের দাবি ২০০ মার্কিন সেনা নিহত, ভিত্তিহীন বলছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত ২০০ জন সেনা সদস্য হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তবে তেহরানের এই দাবিকে একেবারেই ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম।

ইরানি বাহিনী জানিয়েছে, তাদের পরিচালিত অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্যমতে, মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত নিশানায় আঘাত হানা হয়েছে এবং সেন্টকমের একটি যুদ্ধজাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দাবি করছে তারা।

অন্যদিকে, সেন্টকমের এক মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, আইআরজিসির পক্ষ থেকে যে সংখ্যা এবং ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট। তিনি জানান, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...