সৌদিতে রেকর্ড মৃত্যুদণ্ড, ইরানে সংঘাত
সৌদি আরবে গত ২০২৫ সালে এক বছরে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নীতির অংশ হিসেবে এ বছর মোট ৩৫৬ জন বন্দির ফাঁসি দেওয়া হয়েছে। অন্যদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বৃহস্পতিবার দুইজন নিহত হয়েছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় কাজ করা ৩৭টি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরায়েল। এসব সংস্থার ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য না দিলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মাদক পাচারের অভিযোগে মার্কিন সেনাবাহিনী দুটি নৌকায় হামলা চালিয়েছে, যাতে পাঁচজন নিহত হয়েছেন। জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে চীন সরকার জন্মনিয়ন্ত্রণ পণ্যের ওপর ১৩ শতাংশ কর আরোপ করেছে, অন্যদিকে শিশু পরিচর্যা সেবাকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, নতুন বছরকে বরণ করে নিতে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও পশ্চিমবঙ্গের রাস্তায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ছুটির দিনে কোনো কাজ না করে পরিবার-পরিজন নিয়ে ঘোরাফেরায় ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সৌদিতে রেকর্ড মৃত্যুদণ্ড, ইরানে সংঘাত
সৌদি আরবে গত ২০২৫ সালে এক বছরে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নীতির অংশ হিসেবে এ বছর মোট ৩৫৬ জন বন্দির ফাঁসি দেওয়া হয়েছে। অন্যদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বৃহস্পতিবার দুইজন নিহত হয়েছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় কাজ করা ৩৭টি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরায়েল। এসব সংস্থার ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য না দিলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মাদক পাচারের অভিযোগে মার্কিন সেনাবাহিনী দুটি নৌকায় হামলা চালিয়েছে, যাতে পাঁচজন নিহত হয়েছেন। জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে চীন সরকার জন্মনিয়ন্ত্রণ পণ্যের ওপর ১৩ শতাংশ কর আরোপ করেছে, অন্যদিকে শিশু পরিচর্যা সেবাকে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, নতুন বছরকে বরণ করে নিতে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও পশ্চিমবঙ্গের রাস্তায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ছুটির দিনে কোনো কাজ না করে পরিবার-পরিজন নিয়ে ঘোরাফেরায় ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…